Saturday, June 20, 2026

‘বিটকয়েন’ বেআইনি কী না তা স্পষ্ট করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

‘বিটকয়েন’ বেআইনি কী না তা স্পষ্ট করতে কেন্দ্রকে নির্দেশ দিল  দেশের শীর্ষ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সূর্যকান্তকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন্দ্র সরকারের প্রতিনিধি অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) ঐশ্বর্য ভাটিকে এই বিষয়ে আলোকপাত করতে বলেন ।শুক্রবার আদালত  বিটকয়েন কেলেঙ্কারিতে অভিযুক্ত অজয় ​​ভরদ্বাজ-এর দায়ের করা একটি আবেদনের শুনানি চলাকালীন একথা জানতে চায়।

অজয় ​​ভরদ্বাজ  শীর্ষ আদালতের কাছে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি বাতিল করার আবেদন জানিয়েছেন । উল্লেখ্য, দুই ভাই অজয় ভরদ্বাজ এবং অমিত ভরদ্বাজ বিনিয়োগকারীদের বিশাল আয়ের প্রতিশ্রুতি দিয়ে একটি মাল্টি-লেভেল মার্কেটিং স্কিম চালানোর অভিযোগে অভিযুক্ত। আইএনসি ৪২ সংবাদ পোর্টালের মতে, ঐ কেলেঙ্কারির আর্থিক পরিমাণ প্রাথমিকভাবে ২০০০ কোটি টাকা ছিল। কিন্তু বিটকয়েনের মূল্য বৃদ্ধির পর তা ২০ হাজার কোটিতে পৌঁছেছে । অতিরিক্ত সলিসিটর জেনারেল শুক্রবার আদালতে বলেছেন, মামলায় ৮৭,০০০ বিটকয়েন জড়িত এবং অভিযুক্ত তদন্তে সহযোগিতা করছে না। বিচারপতি সূর্যকান্ত বলেন, “বিটকয়েন কী বেআইনি নাকি। এ বিষয়ে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে।” আদালত অভিযুক্তকে গ্রেফতার থেকে অন্তর্বর্তী সুরক্ষা মঞ্জর  করে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেন। আবেদনকারী-অভিযুক্তদের পক্ষে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট পিসি সেন।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...