Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শ্রীলঙ্কার  বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে জয় পেল টিম ইন্ডিয়া।  এদিন লখনউতে লঙ্কানদের ৬২ রানে হারাল রোহিত শর্মার দল। ৮৯ রান করে ম‍্যাচের সেরা ইশান কিষান। সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) বৃহস্পতিবার ঠিক হয়ে গেল আইপিএল দিনক্ষন। সূত্রের খবর, ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। এছাড়াও জানা যাচ্ছে সম্প্রচারকারী সংস্থার দাবি মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েন রোহিত শর্মা। ম‍্যাচে এদিন ৪৪ রান করতেই অনন্য নজির গড়েন হিটম‍্যান। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন ভারতের বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলকে।

৪) রঞ্জি ট্রফির  দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত অভিষেক পোড়েল । তরুণ উইকেটরক্ষকের ব্যাটে ভর করে রঞ্জির দ্বিতীয় ম‍্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪২ রান তুলল বাংলা। ৭৩ রান করেন অভিষেক।

৫) এএফসি এশিয়ান কাপের তৃতীয় যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বিভাজন হল বৃহস্পতিবার। গ্রুপ ডি-তে রয়েছে ভারত । ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে আফগানিস্তান, হংকং এবং কম্বোডিয়া। এশিয়ান কাপে প্রথম ম্যাচে যুবভারতীতে নামতে চলছে ভারতীয় দল। প্রতিপক্ষ কম্বোডিয়ার।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...