Monday, June 8, 2026

Accident: মাঝনদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ বহু

Date:

Share post:

মাঝনদীতে তলিয়ে গেল যাত্রী বোঝাই একটি নৌকা। প্রবল ঝড়ে ভারসাম্য বজায় রাখতে না পেরে আচমকাই নদীতে তলিয়ে যায় নৌকাটি। যার জেরে নিখোঁজ বেশ কয়েক জন যাত্রী। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায় বরাকর নদীতে।

আরও পড়ুন:আনিস হত্যাকাণ্ড: ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসিকে, শুরু বিভাগীয় তদন্ত

জামতাড়ায় বৃহস্পতিবার বিকেলে বরাকর নদী পেরোচ্ছিল একটি নৌকা। তাতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। নৌকা যখন মাঝনদীতে তখন আচমকা ঝড় শুরু হয়। সেই সময় ভারসাম্য হারিয়ে নৌকাটি নদীতে তলিয়ে যায়। কয়েক জন যাত্রী সাঁতরে পারে উঠে আসতে পারেন। তবে প্রশাসন সূত্রে খবর, ১৬ জন যাত্রীর খোঁজ মিলছে না।

দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান প্রশাসনিক আধিকারিক। শুরু হয় উদ্ধারকাজ।

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...