Wednesday, June 3, 2026

India Team: লঙ্কানদের ৬২ রানে হারাল রোহিত শর্মার দল, ম‍্যাচের সেরা ইশান কিষান

Date:

Share post:

শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20) ম‍্যাচে জয় পেল টিম ইন্ডিয়া (India Team)। এদিন লখনউতে লঙ্কানদের ৬২ রানে হারাল রোহিত শর্মার ( Rohit Sharma) দল। ৮৯ রান করে ম‍্যাচের সেরা ইশান কিষান। সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট অব‍্যাহত ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচে জয় পেল ভারতীয় দল। ম‍্যাচে এদিন টসে হেরে প্রথমে ব‍্যাট করতে নামে রোহিতরা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে দুই উইকেট হারিয়ে ১৯৯ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং ইশান কিষান, শ্রেয়স আইয়র এবং রোহিত শর্মা। ৮৯ রান করেন ইশান। ৫৭ রানে অপরাজিত শ্রেয়স। ৪৪ রান অধিনায়ক রোহিত শর্মার। ম‍্যাচে এদিন ৪৪ রান করতেই অনন্য নজির গড়েন হিটম‍্যান। টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন ভারতের বিরাট কোহলি এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলকে। এদিকে লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নেন লাহিরু কুমারা এবং শানাকা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। লঙ্কানদের হয়ে লড়াই চালান আসালাঙ্কা। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। চামেরা করেন ২৪ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং ভেঙ্কটেশ আইয়র। একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহেল এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:Atk Mohunbagan: পিছিয়ে থেকেও ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের

 

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...