Saturday, April 4, 2026

মোদির ভুল নীতির জন্য এক মেরুতে পাকিস্তান, চিন ও আমেরিকা: সরব রাহুল

Date:

Share post:

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে হাতিয়ার করে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। রীতিমত সুর চড়িয়ে তিনি জানালেন, কেন্দ্রের ভ্রান্ত নীতির জেরে এক মেরুতে চলে এসেছে পাকিস্তান(Pakistan), চিন(China) ও আমেরিকা(America)। এই তিন দেশ একত্রিত হলে তা ভারতের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে।

শুক্রবার টুইটে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বেশ কয়েকটি খবরের স্ক্রিনশট শেয়ার করেন। যে খবরের মুল বিষয় ছিল ভারত সরকারের ভ্রান্ত নীতি পাকিস্তান-চিন ও আমেরিকাকে এক সারিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই বিষয়টি ভারতের জন্য অত্যন্ত বিপদজকনক হয়ে উঠতে পারে। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রীতিমত উভয়সঙ্কটে পড়েছে ভারত। যুদ্ধ থামাতে ইতিমধ্যেই ভারতকে পাশে চেয়েছে ইউক্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে। এর মধ্যে আবার আমেরিকাও ভারতকে পাশে চেয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, আমেরিকা (USA) এভাবে রাশিয়ার বিরুদ্ধে ভারতকে পাশে চাওয়ায় ভারত সরকার উভয় সংকটে পড়ে যেতে পারে। কারণ, রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের সম্পর্ক পুরনো। সময়ে-অসময়ে ভারতকে নানাভাবে সাহায্য করে আসছে রাশিয়া। এই পরিস্থিতিতে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যাওয়াটা ভারতের পক্ষে চাপের। ফলে রাশিয়া নিয়ে এখনও ভারতের তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। এই সংকটের জন্য মোদির ভ্রান্ত নীতিকে দায়ি করলেন রাহুল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...