Friday, June 26, 2026

মুকুল মামলায় মুখ পুড়ল শুভেন্দুর: সুপ্রিমকোর্টে বিজেপির আবেদন খারিজ

Date:

Share post:

‘বিজেপিতেই রয়েছেন বিধায়ক মুকুল রায়।’ বিধানসভায় মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে একথা আগেই জানিয়ে দিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে তার বিরুদ্ধে পাল্টা সুপ্রিমকোর্টে পিটিশন দায়ের করেছিলেন বিজেপির পারিষদিও দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার তাঁর সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। শুধু তাই নয়, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিজেপির তরফে সুপ্রিমকোর্টে বিজেপির তরফে যে আবেদন করা হয়েছিল তাও খারিজ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে শুক্রবার আদালতে জোড়া ধাক্কা খেল বিজেপি।

সুপ্রিমকোর্টে শুভেন্দুর তরফে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার আবেদনের শুনানি ছিল শুক্রবার। তবে সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেন শীর্ষ আদালতের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ। আদালতে মামলাকারী শুভেন্দু অধিকারির তরফে আইনজীবী সিএস বিদ্যানাথন জানান, এই মামলায় বিধানসভার স্পিকার সম্পূর্ণ ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আদালতের তরফে জানানো হয়, যদি স্পিকারের রায় মামলাকারীদের পছন্দ না হয় সেক্ষেত্রে তারা হাইকোর্টে এবিষয়ে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানি করতে হবে এক মাসের মধ্যে, এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

 

বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী বিধায়ক মুকুল রায়কে দেখা গিয়েছিল তৃণমূল শিবিরে। এরপর রাজ্য সরকারের তরফে তাঁকে বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানও নিযুক্ত করা হয়। যার জেরে প্রতিবাদ করে বিজেপি। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক-পদ খারিজের জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও মুকুলের দলত্যাগ নিয়ে উপযুক্ত প্রমাণ বিজেপি পেশ করতে না পারায় অধ্যক্ষ স্পষ্টভাবে জানিয়ে দেন মুকুল বিজেপিতেই রয়েছেন। শুনানি-পর্বে মুকুল এবং তাঁর আইনজীবীরাও বরাবরই দাবি করে আসেন যে, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপিতেই রয়েছেন। বিধানসভার স্পিকারের তরফে রায় ঘোষণার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিমকোর্টে যান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...