Friday, April 3, 2026

Ranji Trophy: সদ্যোজাত কন্যাসন্তানকে হারিয়ে মাঠে নেমে শতরান বরোদার ক্রিকেটারের

Date:

Share post:

কয়েক দিন আগেই নিজের সদ্যোজাত কন্যাসন্তানকে হারিয়েছেন বরোদার( Baroda) ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি (Vishnu Solanki)। গত ১১ ফেব্রুয়ারি বিষ্ণু নিজের কন্যার জন্মের খবর পান বিষ্ণু। কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যেই, বিষ্ণু জানতে পারেন যে তার মেয়ে আর বেঁচে নেই। সেই সময় ভুবনেশ্বরে বরোদা দলের সঙ্গে ছিলেন বিষ্ণু। খবর পেয়ে মেয়ের অন্ত্যোষ্টিকার্য সেরে তিন দিনের মধ্যে আবার দলের সঙ্গে যোগ দেন তিনি। আর তারপরই চন্ডীগড়ের বিরুদ্ধে মাঠে নেমে অনবদ্য শতরান বরোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কির।

শুক্রবার ভুবনেশ্বরে চন্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে শতরান করেন বরোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি। ১৬৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন বিষ্ণু। আর বিষ্ণুর এই ইনিংসের পরই তাকে কুর্নিশ জানায় সতীর্থরা।

এদিন বিষ্ণুর এই অসাধারণ ইনিংসকে কুর্নিশ জানিয়ে তাঁর সতীর্থ শেল্ডন জ্যাকসন নিজের টুইটারে লেখেন, “দুর্দান্ত একজন ক্রিকেটার বিষ্ণু সোলাঙ্কি। আমার পরিচিতদের মধ্যে সব থেকে কঠিন মনের ক্রিকেটার ও।”

আরও পড়ুন:India Team: শনিবার ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...