Saturday, April 4, 2026

যুদ্ধ রাশিয়া- ইউক্রেনের, হু হু করে বাড়তে পারে তেলের দাম

Date:

Share post:

করোনা (Covid 19) অতিমারি কটাতে না কাটতেই যুদ্ধ শুরু রাশিয়া- ইউক্রেনের (Russia- Ukraine War)। এই যুদ্ধের ফলে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে  প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম (Oil Price) পৌঁছে গিয়েছে ১০৫ ডলারে। আশঙ্কা করা হচ্ছে, দেশের বাজারে পেট্রোল (Petrol), ডিজেল (Diesel) ও রান্নার গ্যাসের (Cooking Gas) দাম বৃদ্ধি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন-যুদ্ধ নয় শান্তি চাই: ইউক্রেন সঙ্কটে বিশ্বজুড়ে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ

বিশেষজ্ঞদের মতে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election) চলছে। ভোটের দিকে তাকিয়েই আপাতত কেন্দ্রের মোদি সরকার (Modi Government) পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তকে ঠেকিয়ে রেখেছে। অনেকেই আশঙ্কা করছেন, যুদ্ধ (Russia- Ukraine War) যদি বেশ কয়েকদিন চলতে থাকে তাহলে ব্যারেল প্রতি তেলের দাম (Oil Price) ১২০ ডলারেও পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে দেশের বাজারে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের (kerosene oil) দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়বে। পাশাপাশি বাড়বে এলপিজি সিলিন্ডারের দামও। অনেকেই মনে করছেন, আমজনতার ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...