Friday, June 12, 2026

চলছে যুদ্ধ, কী বললেন ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূত?

Date:

Share post:

কীভাবে ইউক্রেন থেকে ফিরবে পড়ুয়া সহ ভারতীয় নাগরিকরা? ইউক্রেনে ভারতীয় রাষ্ট্রদূত পার্থ শতপথি জানাচ্ছেন, সরকারের উপর ভরসা রাখুন। সরকার সবরকমের চেষ্টা করছে। আজ, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় সরকার এ নিয়ে বৈঠকও করছে। সরকার চেষ্টা চালাচ্ছে রোমানিয়া আর হাঙ্গেরি দিয়ে ভারতীয়দের ফেরাতে। কিন্তু ইউক্রেন পেরিয়ে সেখানে ভারতীয়রা কীভাবে পৌঁছবে? সেটাই এখন ভারতীয় দূতাবাসের কাছে বড় চ্যালেঞ্জ।

বেশিরভাগ পড়ুয়া আশ্রয় নিয়েছে মেট্রো স্টেশন আর দাঁড়িয়ে থাকা ট্রেনে। খাবার শেষ হয়ে আসছে। কেউ কেউ পুরনো বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। কিন্তু সোভিয়েত আমলের এইসব বাঙ্কার এতই পুরনো যে জলের পর্যন্ত ব্যবস্থা নেই। আতঙ্ক আছে, ভয় আছে। তবে রাশিয়া যেভাবে এলোপাথাড়ি আক্রমণ চালাচ্ছে, তাতে যেকোনও সময়ে বড় ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে ভারতীয়দের খাবার পৌঁছে দেওয়াই আপাতত ভারতীয় দূতাবাসের প্রাথমিক কাজ।

আরও পড়ুন:ইউক্রেনে আটকে থাকাদের জন্য কন্ট্রোল রুম খুলতেই নবান্নে একের পর এক ফোন

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...