Monday, April 13, 2026

সুইফট ফিনান্সিয়াল সিস্টেম থেকেও বাদ পড়ল রাশিয়া

Date:

Share post:

ইউক্রেনের উপর হামলার প্রভাব সূদুরপ্রসারী প্রভাব ফেলবে রাশিয়ায়। আগেই বলেছিল মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। আমেরিকার একাধিক নিষেধাজ্ঞার পর এবার সুইফট ফিনান্সিয়াল সিস্টেম থেকেও রাশিয়ার একাধিক ব্যাঙ্ককে বাদ দেওয়া হল। ইউরোপিয়ান কমিশন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, কানাডার তরফে একটি যৌথ বার্তায় জানানো হয়েছে, সুইফটের সংযোগ থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলিকে। এর ফলে বিশ্বজুড়ে লেনদেন চালাতে সমস্যা হবে সেগুলির। ধাক্কা খাবে রাশিয়ার বাণিজ্যও।

আরও পড়ুন: রুশ সেনাকে বিভ্রান্ত করতে মোক্ষম চাল ইউক্রেনের, মোছা হল সাইনবোর্ড

কী এই সুইফট? SWIFT-এর পুরো কথাটি হল সোস্যাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (Society for Worldwide Interbank Financial Telecommunication)। এটি একটি মেসেজিং সিস্টেম বা বার্তা পাঠানোর উপায় যার মাধ্যমে বিশ্বের অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় সুইফট। যার সদর দফতর বেলজিয়ামে। বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাঙ্ক, আমেরিকার ফেডেরাল রিজার্ভ সিস্টেম এবং আরও একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক এটির পরিচালনার দায়িত্বে রয়েছে। বিশ্বের একাধিক দেশে রয়েছে এর অফিস। বর্তমান সময়ে পৃথিবীজুড়ে ২০০টি দেশের এগারো হাজারেরও বেশি আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের জন্য সুইফট মেসেজিং সিস্টেমের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য আদানপ্রদান করা হয় সুইফট মেসেজিং সার্ভিসের মাধ্যমে। রফতানি-আমদানির জন্য এবং আরও নানা কারণে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যে লেনদেন হয়, তার যাবতীয় তথ্য এই পরিকাঠামোর মাধ্যমেই লেনদেন হয়ে থাকে।

সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেওয়ায় স্বভাবতই বাণিজ্যিক দিক থেকে ধাক্কা খাবে রাশিয়া। যার জেরে আমদানি ও রফতানিতে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নানান সমস্যায় পড়বে রাশিয়া। যার জেরে আর্থিক সঙ্কটেও পড়তে পারে রাশিয়া বলে মনে করা হচ্ছে।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...