Wednesday, April 8, 2026

Jagdeep Dhankar : রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

Date:

Share post:

রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব  করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার সকাল দশটার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।

 

রাজভবন থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুরভোটে অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং  রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতা  নিয়ে আলোচনা করতেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলেও এটি পোস্ট করা হয়েছে। তাতে  ভোটগ্রহণে অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়টি ‘গণতন্ত্রের ব্যর্থতা’ বলেও ব্যাখ্যা করা হয়। রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট আশঙ্কিত এবং উদ্বিগ্ন।  আর সেসব নিয়ে আলোচনা করতেই তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন।

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...