Tuesday, June 2, 2026

জঙ্গিপুর ইভিএম ভাঙচুর কাণ্ডে গ্রেফতার ১১

Date:

Share post:

বড় কোনও গোলমাল হয়নি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে রাজ্যের পুরভোট। তবে নির্বাচনের দিন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটে। জঙ্গিপুর পুরসভার রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ আসে। সেই ঘটনায় সোমবার মোট ১১ জনকে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ধনঞ্জয় ঘোষ, গৌরব দাস, সৌরেন্দ্রনাথ দাস, সমিরন হালদার, সারফারাজ সেখ, ফরহাদ মন্ডল, সিবেন প্রামাণিক, রাজেশ মন্ডল, রতন মন্ডল ও সুবির কুমার দাস। ধৃতদের গ্রেফতার করার পর তাদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় সোমবার।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত ১৬ নং ওয়ার্ডের রঘুনাথগঞ্জ বয়েজ হাইস্কুলে ১৮০, ১৮১, ১৮২ নং বুথের তিনটি ইভিএম ভাঙচুর করা হয়। ধৃত এগারো জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে ১৪৭, ১৪৯, ১৮৮, ৩৫বি, ৩৩২, ৩৩৩, ৫০৬, ২৭ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন- Abhishek: ত্রিপুরার অগ্নিদগ্ধ শিশুর পাশে অভিষেক, চিকিৎসা শুরু এসএসকেএম-এ

Related articles

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...