Sunday, June 21, 2026

Ukraine Russia: উৎকণ্ঠা কাটিয়ে ২৪৯ জন ভারতীয়দের নিয়ে দেশে ফিরল বিশেষ বিমান

Date:

Share post:

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন। ক্রমশ জটিল হয়ে উঠছে পরিস্থিতি। বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কাও। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে চলছে ‘অপারেশন গঙ্গা’। রবিবার রাতে ২৪৯ জন ভারতীয় নাগরিকদের নিয়ে দেশে ফেরে একটি বিশেষ বিমান।

আরও পড়ুন:Ukraine:ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর শোনাল পোল্যান্ড !

সংবাদসংস্থার তরফে খবর, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছয় পঞ্চম বিমানটি। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। এদের মধ্যে সিংহভাগই ডাক্তারি পড়ুয়া। রাশিয়া পূর্ণ যুদ্ধ ঘোষণা করার আগেই দেশে ফেরেন অন্তত হাজার চারেক ভারতীয়। বাকিদের ফেরানোর চেষ্টা চলছে। রবিবার ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্র সরকার।

ইউক্রেনে এখনও বেশ কয়েকজন ভারতীয় আটকে পড়ে রয়েছে। আশা করা যায় সমস্ত ভারতীয়কে ফিরিয়ে আনা হবে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার অভিযানকে নাম দেওয়া হয়েছে অপারেশন গঙ্গা।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...