Wednesday, June 24, 2026

Murder: খাস কলকাতায় ফের ব্যবসায়ীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

Date:

Share post:

লি রোডে স্বর্ণ ব্যবসায়ীর খুনের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে খাস কলকাতায় আরও এক স্বর্ণ ব্যবসায়ীর রহস্যমৃত্যু। ইতিমধ্যেই পোস্তা থানা এলাকার শিবতলা স্ট্রিটের একটি বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে মৃত ব্যবসায়ীর নাম দিলীপ কুমার গুপ্তা(৬০)।কে বা কারা এই মৃত্যুর জন্য দায়ী, তার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন:Anis Case: পরিবারের সম্মতি নিয়ে আজই আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্ত

প্রাথমিক তদন্তে জানা গেছে, শিবতলা স্ট্রিটের ওই বাড়িটি ভাড়ায় নিয়েছিলেন দিলীপ কুমার গুপ্তা৷ সেখানেই তিনি সোনার কাজকর্ম করতেন৷ অনান্যদিনের মতোই রবিবার সকালে দোকানেই ছিলেন তিনি। অনেকক্ষণ পর এক কর্মচারি বাড়িতে ঢোকেন৷ ঢুকেই দেখেন ভিতরে হাত-পা বাধা অবস্থায় পড়ে রয়েছেন ব্যবসায়ী। শরীর থেকে গড়িয়ে পড়ছে রক্ত। লণ্ডভণ্ড ছিল গোটা ঘর। তড়িঘড়ি ওই কর্মচারী পুলিশে খবর দেন। হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর দেহটি উদ্ধার করে।  ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্বর্ণব্যবসায়ী দেহ উদ্ধারের খবরে রাতেই ঘটনাস্থলে যান  লালবাজারের জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলীধর শর্মা, ডিসি ডিডি স্পেশ্যাল দেবস্মিতা দাস-সহ উচ্চপদস্থ আধিকারিকরা৷ স্বর্ণব্যবসায়ী খুনের তদন্ত করতে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তল্লাশি চালানো ব্যবসায়ীর বাড়িতেও।লুঠপাট ছাড়া মৃত্যুর নেপথ্যে ব্যবসায়ীক শত্রুতা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এমনকি খুনীকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ জোগাড়ের চেষ্টা চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...