Wednesday, June 24, 2026

Corona-IIT : জুনে করোনার চতুর্থ ঢেউ ? দাবি কানপুর আইআইটি গবেষকদের

Date:

Share post:

ফের করোনা সংক্রমনের (corona virus) আতঙ্ক ছড়াতে চলেছে ।  কানপুর আইআইটি (kanpur IIT) গবেষকদের দাবি আগামী জুন মাসে করোনার চতুর্থ ঢেউ আসতে চলেছে ।  তা স্থায়ী হবে মাস কয়েক  ।  আর করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নাকি আরও শক্তিশালী । তবে  তার ক্ষতি করার ক্ষমতা কতটা তা জানা যাবে নতুন ভ্যারিয়েন্ট -এর সংক্রমণ শুরু হলে।

গবেষকরা জানিয়েছেন সম্ভবত ২২ জুন থেকে চতুর্থ ঢেউ দেখা দেবে। । ২৩ অগস্ট তা শীর্ষে পৌঁছবে। ২৪ অক্টোবর নাগাদ শেষ হতে পারে চতুর্থ ঢেউয়ের প্রভাব।

যদিও গবেষকরা বলছেন মানুষ যদি সাবধান থাকেন, সজাগ থাকেন অর্থাৎ করোনা বিধি হিসেবে যে নিয়মগুলোকে মেনে চলার কথা বলা হচ্ছে সেইসব যদি ঠিকভাবে মানা হয় তাহলে এই নতুন ভ্যারিয়েন্ট খুব একটা কামড় বসাতে পারবে না । কারণ ইতিমধ্যেই দেশজুড়ে দ্বিতীয় ডোজ তো বটেই বুস্টার ডোজ দেওয়াও শুরু হয়েছে ।  যদিও বুস্টার ডোজ সবাই পেতে পেতে এখনো অনেকটা সময় লাগবে। তবে মাস্ক ব্যবহার  বন্ধ করা চলবে না। সঠিকভাবে মাস্ক ব্যবহার করলে চতুর্থ ঢেউ এলেও তাতে প্রাণহানির ঘটনা হয়তো কম ঘটতে পারে। মানুষ নিজেরাই যদি সাবধান থাকেন তাহলে মৃত্যু-মিছিল এড়ানো সম্ভব।  এমনটাই মত কানপুর আইআইটি গবেষকদের।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...