Monday, April 6, 2026

Anis Case: পরিবারের সম্মতি নিয়ে আজই আনিসের দ্বিতীয়বার ময়নাতদন্ত

Date:

Share post:

আনিসকাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য যুবনেতা আনিস খানের দেহ কবর থেকে তুলতে সম্মতি দিল পরিবার। ইতিমধ্যেই আনিসের বাড়িতে পৌঁছেছেন সিটের সদস্যরা। তিন সদস্যের এই দলের রয়েছেন হাওড়ার বিএমওএইচ। তাঁরা প্রথমে আনিসের বাবার সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই শুরু হয়েছে কবর থেকে দেহ তোলার কাজ।

আরও পড়ুন:ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বিড়াল, এবার শিশিরের বিরুদ্ধে কড়া মনোভাব তৃণমূলের

জানা গেছে আনিসের কবর থেকে ১০টায় দেহ তোলার পর তা সরাসরি SSKM-এ নিয়ে যাওয়া হবে। এসএসকেএম-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত। হাসপাতালে থাকবেন ডিস্ট্রিক্ট জাজও। নিরপেক্ষ তদন্তের স্বার্থে গোটা বিষয়টির ভিডিওগ্রাফিও করা হবে।

কলকাতা হাইকোর্ট আনিসের দেহের দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে এদিন সকালে আমতার বাড়িতে যায় সিটের সদস্যরা। তাঁদের আনিসের বাবা সাফ জানিয়ে দেন দেহ তুলতে হবে তাঁদের আইনজীবীর উপস্থিতিতে। এদিকে আনিস কাণ্ডের রহস্য উন্মোচনে স্বচ্ছ তদন্ত চায় সিট। তাই আনিসের পক্ষের আইনজীবীর উপস্থিতিতেই আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে সিট।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...