Wednesday, June 24, 2026

Art and Culture: কলকাতার মায়া আর্ট স্পেসে শুরু হল চিত্র প্রদর্শনী ‘প্যারেডোলিয়া’ 

Date:

Share post:

কখনও কখনও ছবি যেন কথা বলে,আর সেই কথা ফুটে ওঠে শিল্পীর সৃষ্টির মধ্যে দিয়ে। নিজেকে একটু অন্যভাবে চেনার নিজের দিকে একটু অন্য চোখে দেখার সুযোগ করে দেয় আলোকচিত্র। চোখের সামনে যা দেখা যায় সেই ঘটনার পটচিত্রের পাশাপাশি,  মর্ম চোখে লুকিয়ে থাকা ঘটনাবলীর অনুধাবনের রাস্তা যেন বলে দেয় সৃষ্টি।সবটুকু না দেখতে পাওয়ার আত্তীকরণ এর মধ্যে যে পূর্ণতা, সেটার সন্ধান করার চেষ্টায় দেবিপ্রসাদ মুখোপাধ্যায় (Debiprasad Mukhopadhyay) এবং আইরিশ কবি গ্যাব্রিয়েল রসেনস্তক এর সম্মিলিত আলোকচিত্র আর কবিতার (poem) মেলবন্ধন হলো ” The stars are his bones”।

ঠিক সেভাবেই এমন কিছু কথা থাকে যা প্রকৃতি আমাদের বলতে চাইলেও, আমাদের শোনার সময় থাকে না। আমাদের মন ছুঁয়ে যাওয়া অনেক কিছুই জগতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কখনও প্রাণের হিল্লোলে, কখনওবা এক বুক কান্না সামলে এগিয়ে চলে  প্রকৃতির কিছু সৃষ্টি । মনে হয় সে নিজের মতো করেই শেষ বয়সে পূর্ণতায় বিলীন হতে চায় অসীম সাগরে।  দামোদর নদীকে কেন্দ্র করে এমনই গল্প আলোকচিত্রের মাধ্যমে বলতে চেয়েছেন ভাস্কর মুখোপাধ্যায় (Bhaskar Mukhopadhyay) তাঁর ” Damodar, a Riverscape” বইটিতে।

যুদ্ধ শেষের ইঙ্গিত, রাশিয়ার সঙ্গে আলোচনায় রাজি ইউক্রেন

নিউইয়র্ক থেকে প্রকাশিত এই বই দুটিকে কেন্দ্র করে কলকাতার মায়া আর্ট স্পেসে(Maya Art Space) নয়দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। ২৬ ফেব্রুয়ারি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ(Goutam Ghosh), ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়( Kamaleswar Mukhopadhyay) , বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chattopadhyay)সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার(Saturday)। ৬ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকছে এই প্রদর্শনী। প্রবেশের সময় দুপুর ২টো থেকে রাত্রি ৮টা।


 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...