Friday, June 26, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

১)পুরভোটে অশান্তির অভিযোগ তুলে আজ, সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছে রাজ্য বিজেপি।নবান্ন-এর তরফে সকল কর্মচারীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২)রাজ্যের ১০৮ পুরসভার ভোট সম্পন্ন হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আজ স্ক্রুটিনি হবে। তারপর অভিযোগের ভিত্তিতে পুনর্নির্বাচন নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। অন্যদিকে, ভোটে অশান্তি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল। আজ তাঁর রাজভবনে যাওয়ার কথা।

৩)আদালতের নির্দেশ মতো সোমবার আনিসের দেহ দ্বিতীয় বার ময়নাতদন্ত করতে পারে সিট।

৪)আনিস-হত্যার তদন্তের জন্য সিট তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে মমতাকে ধন্যবাদ জানিয়ে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ তৃণমূলের ছাত্র সংগঠন থেকে দুপুর ২টো নাগাদ রামলীলা ময়দান থেকে গাঁধী মূর্তি পর্যন্ত একটি মিছিল করবে।

৫)আজ কলকাতা বইমেলার উদ্বোধন। বিকেল ৩টেয় সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের সাংসদ কেএম খালিদ এবং লেখিকা সেলিনা হোসেন।

৬)রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের পরমাণু অস্ত্র প্রতিরোধী দলকে ‘হাই অ্যালার্ট’-এ থাকার নির্দেশ দিয়েছেন। কেন এমন নির্দেশ দিলেন পুতিন?

৭)আজ পুলিশ নিয়োগ মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। সংরক্ষণ নীতি না মানার কারণে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বাতিল করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)। স্যাটের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা হয়।
৮) আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই বৈঠকে বিধানসভা অধিবেশন নিয়ে সিদ্ধান্ত পাশ হওয়ার কথা। দুপুর ২টো নাগাদ বৈঠকটি হবে।




Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...