Friday, June 26, 2026

বিজেপির ডাকা বন্‌ধে কোনও প্রভাব নেই, রাজ্যজুড়ে স্বাভাবিক জনজীবন

Date:

Share post:

রবিবার হয়ে যাওয়া রাজ্যের ১০৮টি পৌরসভা ভোটে শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ, সোমবার ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বন্‌ধ ডাকা হয়েছে। অন্যদিকে, বন্‌ধের বিরোধিতা করেছে তৃণমূল। নবান্নের তরফেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বনধ রাজ্য সরকারের নীতিবিরুদ্ধে। তাই কোনও বনধ পালন হবে না। সোমবার রাজ্যের সমস্ত কিছু খোলা থাকবে। রাজ্যের সবকিছুই স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে নবান্ন।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

এদিন সকাল থেকে অবশ্য সেভাবে বন্ধের কোনও চেহারাই দেখা যায়নি। এই প্রতিবেদন লেখা হাওড়া স্টেশনের ছবি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। জনজীবনও একেবারেই স্বাভাবিক। হাওড়া ব্রিজ,দ্বিতীয় হুগলী সেতু ও অন্যান্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক। ট্রেন পরিষেবা স্বাভাবিক।

হাওড়ার মতো একই ছবি শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহের সমস্ত শাখায় এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক। দমদম বিমানবন্দরের ছবিটাও একই।

তবে হুগলি স্টেশনে বিজেপির ট্রেন অবরোধ করার খবর মিলেছে। ডাউন বর্ধমান লোকাল আটকে দিয়ে রেললাইনে নেমে বিক্ষোভ বিজেপি কর্মীদের।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে বিজেপির কর্মী সমর্থকদের রাস্তা আটকানোর চেষ্টা হয়েছে। বাধা দিলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। শেষ পর্যন্ত বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। আবার স্বাভাবিকভাবে বাস চলাচল করছে সকাল থেকেই রাস্তায় পিকেটাররা নেমে গেছে বালুরঘাট শহর।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...