Friday, June 26, 2026

Anis Case:চার ঘণ্টা চলল আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত, কী তথ্য উঠে এল?

Date:

Share post:

আদালতের নির্দেশে সোমবার আনিস খানের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সোমবারই SSKM হাসপাতালে ময়নাতদন্তের পর রাতে ফের বাড়ি পৌঁছয় ছাত্রনেতার দেহ। রাতেই মৃত যুবনেতার দেহ সমাধিস্থ করা হয়। কবর থেকে ছেলের দেহ তোলার বিষয়ে রবিবারই সম্মতি দিয়েছিলেন আনিসের বাবা ও পরিবারের অনান্য সদস্যরা। সোমবার সকালে প্রথমে কবর থেকে দেহ তোলা হয় দেহ । তারপরই এসএসকেএম হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় ছাত্রনেতার দেহের।

আরও পড়ুন:Tarakeshwar Temple: সুখবর! মহা শিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

এদিন দুপুর ১২টা নাগাদ আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় গোরস্থানে কবর থেকে জেলা জজের উপস্থিতিতে তোলা হয় আনিস খানের দেহ। এর পর গ্রিন করিডর করে দেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয় আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত। চার ঘণ্টা ধরে চলে দ্বিতীয়বার ময়না তদন্ত। আনিসের দেহ থেকে ভিসেরা সংগ্রহ করেছেন চিকিৎসকরা।রাত দশটার মধ্যে কড়া পুলিশি পাহাড়ায় হাওড়ার আমতায় পৌঁছয় আনিসের দেহ। রাতেই তাঁর দেহ ফের কবর দেন।

আনিস কাণ্ডের রহস্য উন্মোচনে তৎপর সিট। নিরপেক্ষ তদন্তের স্বার্থে আনিসের বাবার সঙ্গে বহুবার কথা বলেছেন সিট সদস্যরা। এমনকি দিনরাত এক করে প্রমাণ জড়ো করে চলেছে। এরইমধ্যে গ্রেফতার হয়েছে দুজন। তাদের জেরা চলছে। আমতা থানার তৎকালীন ওসিকেও ছুটিতে পাঠানো হয়েছে। আমতা থানার ASI-সেকেন্ড অফিসারকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। সেদিন রাতে আনিসের বাড়িতে ঠিক কারা গিয়েছিল এবং কী ঘটনা ঘটেছিল, সেই জট খুলতে তৎপর সিট। এবার আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট কী বলছে, সেটাই দেখার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...