Saturday, June 13, 2026

FIFA expels Russia: ইউক্রেন আক্রমণের জের, কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত রাশিয়া

Date:

Share post:

ইউক্রেন আক্রমণের জের। পুতিনের দেশ রাশিয়াকে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ থেকে বহিষ্কার করল ফিফা। পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না রাশিয়া।

ফিফার পাশাপাশি উয়েফাও রাশিয়ার সমস্ত ক্লাবকে সাসপেন্ড করেছে। এ দিনই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের বাদ দেওয়ার আবেদন জানিয়েছিল। তার পরেই এই সিদ্ধান্তের কথা জানায় ফিফা এবং উয়েফা।

প্রসঙ্গত পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড আগেই জানিয়ে দিয়েছিল তারা রাশিয়ার বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না। অন্যদিকে ফ্রান্স দাবি জানিয়েছিল রাশিয়াকে বাদ দিয়েই বিশ্বকাপের আয়োজন করার। সব মিলিয়ে ইউরোপীয় ফুটবল শক্তিধর দেশগুলি রাশিয়াকে একঘরে করার দাবিতে রীতিমতো এককাট্টা হয়েছিল। এবার নড়েচড়ে বসল ফিফাও। বিশ্বকাপ থেকে রাশিয়াকে ছেঁটে ফেলার ঘোষণা করল ফিফা। কয়েকদিন আগেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে দেয় উয়েফা। সব মিলিয়ে ফুটবল বিশ্বে এই মুহূর্তে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ল পুতিনের দেশ!

এই মুহূ্র্তে ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ খেলছিল রাশিয়ার জাতীয় ফুটবল দল৷ আগামী ২৪ মার্চ প্লে অফ পর্বে সেমি ফাইনাল ম্যাচ খেলার কথা ছিল তাদের৷

আরও পড়ুন- Abhishek: ত্রিপুরার অগ্নিদগ্ধ শিশুর পাশে অভিষেক, চিকিৎসা শুরু এসএসকেএম-এ

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...