Saturday, June 20, 2026

অধিবেশন নিয়ে সংঘাত জিইয়ে রাখলেন ধনকড়, তীব্র নিন্দা কুণালের

Date:

Share post:

রাজ্যের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে ‘জলঘোলা’ করেই চলেছেন তিনি। মঙ্গলবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যর মুখ্যসচিব। কিন্তু তারপরেও এই বিষয়ে নিয়ে কোনও সদর্থক ভূমিকা নিলেন না ধনকড়। উল্টে নিশানা করলেন রাজ্য প্রশাসনকে। তাঁর ভূমিকার তীব্র নিন্দা করলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে রাজ্যের তরফে প্রথম পাঠানো চিঠিতে টাইপের একটি ভুল ছিল। সেই ভুল ধরেও রাজ্যপাল (Jagdeep Dhankhar) ৭ তারিখ রাত ২টোর সময় অধিবেশন ডাকেন। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যপালকে ফোন করে বিষয়টি বুঝিয়ে দেন। তারপরেও অনড় ধনকড়।

আরও পড়ুন-ছাত্রনেতার মৃত্যু নিয়ে অযথা রাজনীতি, পাল্টা পথে নামছে TMCP

অধিবেশনের সময় নিয়ে বিভ্রান্তি কাটাতে মঙ্গলবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যর মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী। সকাল ১০ টায় পৌঁছন মুখ্যসচিব। ৭ মার্চ দুপুর ২টোয় অধিবেশনের সিদ্ধান্তের কথা জানানো হয় রাজ্যপালকে। সেই বিষয়ে নিয়ে টুইট করেন রাজ্যপাল। কিন্তু আরও ব্যাখ্যা চান তিনি। এরপরেই বিজেপি নেতা তথাগত রায়ের আমন্ত্রণে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজে যান রাজ্যপাল। সেখানে গিয়েও প্রশাসনকে নিশানা করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রাজ্য প্রশাসন কর্তব্যে গাফিলতি করছে। কিন্তু এক জায়গায় নিমন্ত্রণ রক্ষা গিয়ে এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, একটা টাইপো নিয়ে অযথা জলঘোলা করছেন রাজ্যপাল। তাঁর আচরণ বিজেপি নেতার মতো। রাজ্য প্রশাসনের মসৃণ কাজে বিঘ্ন ঘটাতে চান তিনি। তৃণমূল সরকার যখন দরিদ্র মানুষের পাশে থেকে ৫টাকায় অন্ন তুলে দেন, তখন এঁরা সেটা নিয়ে প্রশ্ন তোলেন। এখানেই রাজ্য প্রশাসনের সঙ্গে রাজভবনের তফাৎ।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...