Saturday, June 20, 2026

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশ ফিরলেন দুই বাঙালি পড়ুয়া

Date:

Share post:

রাশিয়ার(Russia) হামলায় ক্রমশ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ইউক্রেনের। যদিও কোনওমতে ইউক্রেন(Ukraine) থেকে বেরিয়ে দেশের মাটিতে ফিরেছেন দুই বাঙালি পড়ুয়া। মঙ্গলবার দিল্লিতে ফিরে আসার পর পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাদের নিয়ে আসা হয় দিল্লির(Delhi) বঙ্গভবনে। সেখান থেকে আজ রাজ্যে ফিরছেন মালদার নুর হাসান ও অনুপ্রভা চট্টোপাধ্যায়। ভয়াবহ সেই অবস্থা থেকে দেশে ফিরতে পারায় খুশি ওই দুই ছাত্র ধন্যবাদ জানালেন কেন্দ্র ও রাজ্য সরকারকে।

ইউক্রেন থেকে উদ্ধার হয়ে আসার পর এদিন দিল্লির বঙ্গভবনে দাঁড়িয়ে ইউক্রেনে তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মালদার নুর হাসান বলেন, “জীবনের এই ভয়াবহ ৫-৬ দিন আমি কখনই ভুলব না। রোমানিয়া সীমান্তে সেনাবাহিনীর তরফে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছে আমাদের সঙ্গে। যদিও সেখান থেকে দিল্লি ফেরা এবং এখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের আতিথেয়তা প্রশংসনীয়।” একই সুরে অনুপ্রভা চট্টোপাধ্যায় বলেন, ইউক্রেন থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত কঠিন ছিল। তবে ইউক্রেন থেকে হাঙ্গেরি আসার পর ভারত সরকারের তরফে আমাদের দিল্লিতে ফিরিয়ে আনা হয়। এরপর রাজ্যে ফিরতে পশ্চিমবঙ্গ সরকার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন:Ukraine: ভারতীয়দের উদ্ধারে বায়ুসেনার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ নামানোর নির্দেশ মোদির

এদিকে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে কোমর বেধে মাঠে নেমেছে সরকার। বায়ুসেনার ‘সি-১৭ গ্লোবমাস্টার’ বিমান নামানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের সীমান্তবর্তী দেশগুলিতে পাঠানো হয়েছে ভারতের প্রতিনিধি দল। সবমিলিয়ে সর্বশক্তি দিয়ে পড়ুয়াদের উদ্ধারে মাঠে নেমে পড়েছে সরকার।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...