Saturday, April 4, 2026

Body Recover: নিউটনের রবিনসন স্ট্রিটের ছায়া, পাঁচদিন সন্তানের দেহ আগলে মা!

Date:

Share post:

ফের শহরের রবিনসন স্ট্রিটের ছায়া। এবার ঘটনাস্থলে নিউটাউন। অভিযোগ, সেখানকার CD ব্লকের 25 নম্বর আবাসনের নতলা ঘরে পাঁচদিন ধরে ছেলেমেয়ের দেহ আগলে ছিলেন মা। মঙ্গলবার, সকালে সাততলার ফ্ল্যাটে গিয়ে সাহায্যের আবেদন করেন তিনি। ঘটনাস্থলে যায় নিউটাউন (New Town) থানার পুলিশ (Police)।

2019 থেকে সন্তানদের নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন মহিলা। এদিন সকালে তিনি প্রতিবেশীদের কাছে গিয়ে সাহায্যের আবেদন জানান। ঘরে গিয়ে তাঁরা দেখেন পচা গন্ধ বেরোচ্ছে। প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের মধ্যে খাটের উপর দেহ দুটি পড়ে থাকতে দেখে। ওই ঘরেই ছিলেন মহিলা।

আরও পড়ুন:খারকিভে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার: মৃত এক ভারতীয় পড়ুয়া, জানালো বিদেশ মন্ত্রক

প্রাথমিক অনুমান, প্রায় চার-পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে ভাই-বোনের। মৃতদের আনুমানিক বয়স 25 থেকে 28 বছরের মধ্যে। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনও কিছু জানা যায়নি। কিছু বলছেন না তাঁদের মাও। মহিলা মানসিকভাবে সুস্থ কি না সেটা স্পষ্ট নয়।

দুই সন্তান নিয়ে ফ্ল্যাটে থাকতেন তিনি। কয়েকদিন ধরেই প্রতিবেশীরা পচা গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ। এদিন ঘরে যেতেই কারণ বুঝতে পারেন তাঁরা। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তারপরেই মৃত্যুর কারণ স্পষ্টভাবে জানা যাবে। আবাসিকদের অভিযোগ, ওই মহিলা মানসিকভাবে সুস্থ নন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...