Saturday, April 4, 2026

হাফ সেঞ্চুরি হাঁকালেন মান্ধানা, প্রস্তুতি ম্যাচে জয়ী ভারত

Date:

Share post:

২২ গজে ফিরেই হাফ সেঞ্চুরি হাঁকালেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন বাঁ হাতি ভারতীয় ওপেনার। যদিও সেই ধাক্কা সামলে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৬৭ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেললেন মান্ধানা (Smriti Mandhana)। যা বিশ্বকাপের আগে স্বস্তিতে রাখছে ভারতীয় (Team India) শিবিরকে।

আরও পড়ুন: খারকিভে ব্যাপক বোমাবর্ষণ রাশিয়ার: মৃত এক ভারতীয় পড়ুয়া, জানালো বিদেশ মন্ত্রক

হাফ সেঞ্চুরি করলেন আরেক ব্যাটার দীপ্তি শর্মাও (৬৪ বলে ৫১)। ম্যাচটা ৮১ রানে জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৮ রান তুলেছিল ভারত। মান্ধানা এবং দীপ্তির হাফ সেঞ্চুরি ছাড়া উল্লেখযোগ্য রান করেছেন স্বস্তিকা ভাটিয়া (৫৩ বলে ৪২) ও অধিনায়ক মিতালি রাজ (৪২ বলে ৩০)।

পাল্টা ব্যাট করতে নেমে, ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৭ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের মধ্যে পূজা বস্ত্রকার ২১ রানে ৩ উইকেট ঝুলিতে পোরেন। দু’টি করে উইকেট দখল করেন মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় এবং দীপ্তি শর্মা। ঝুলন গোস্বামী কোনও উইকেট না পেলেও, ৮ ওভারে মাত্র ১৪ রান খরচ করেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...