Friday, April 3, 2026

North Dinajpur: ভিখারির ঘরে ‘রাজার ধন’, চাঞ্চল্য ইসলামপুরে

Date:

Share post:

ভিক্ষাই ছিল জীবিকা। কয়েকদিন হল মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুরের কণিকা মোহন্তর (Konika Mahanta)। আর তাঁর মৃত্যুর পর কুঁড়ে ঘর থেকে উদ্ধার হল তিনটি ট্রাঙ্ক ভর্তি টাকা আর খুচরো পয়সা। গণনা সম্পূর্ণ না হলেও, অনুমান তিনটি ট্রাঙ্কে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা রয়েছে।

ইসলামপুরের (Islampur) লোকনাথ কলোনির বাসিন্দা ছিলেন কণিকা। সঙ্গে থাকতেন তাঁর বোন ও মা। অসুস্থ মাকে নিয়ে কোনও রকমে দিন গুজরান হত তিনজনের। দিন পাঁচেক আগে মৃত্যু হয় কণিকার। মঙ্গলবার, তাঁর ঘর থেকে তিনটি ট্রাঙ্ক ভর্তি জমানো টাকা, সঙ্গে খুচরো পয়সা উদ্ধার করেন প্রতিবেশীরা। শুরু হয় টাকা গোনার কাজ। অনুমান, লক্ষাধিক টাকা গচ্ছিত রয়েছে।

কণিকার দাদা বাবলু ইসলামপুরের অন্যত্র থাকেন। তাঁর কথায়, বোন ভিক্ষা করে টাকা উপার্জন করতেন। তিনি অসুস্থও। তবে, টাকার ভাগ চান না বাবলি। সিদ্ধান্ত হয়েছে টাকার কিছুটা ব্যাঙ্কে রাখা হবে। বাকি টাকায় বাড়ি সংস্কার ও কণিকার পারলৌকিক কাজ হবে।

আরও পড়ুন- অধিবেশন নিয়ে সংঘাত জিইয়ে রাখলেন ধনকড়, তীব্র নিন্দা কুণালের

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...