Saturday, March 14, 2026

রাত পোহালেই ১০৮টি পুরসভার ভোট গণনা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

Date:

Share post:

আর মাত্র কয়েকঘণ্টা। রাত পোহালেই রাজ্যের ১০৮ টি পুরসভার (West Bengal Municipal Election 2022 Counting) নির্বাচনের গণনা। গণনাকেন্দ্রে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এমনটাই জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। গণনা শুরু হবে সকাল ৮ থেকে।

* একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ থেকে কমব্যাট ফোর্স।

* সংবাদমাধ্যমের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ক্যামেরা ও মোবাইল ছাড়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভিতরে প্রবেশ করতে পারবেন। একমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই রাখা যাবে না দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে।

* সর্বশেষ থাকছে তৃতীয় বলয় যেখানে সমস্ত প্রার্থীদের ভাগ্য বন্দি রয়েছে। অন্যদিকে মূল গণনা কেন্দ্রে ইতিমধ্যেই রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

* প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।

আরও পড়ুন-অধিবেশন নিয়ে সংঘাত জিইয়ে রাখলেন ধনকড়, তীব্র নিন্দা কুণালের

* গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন পোলিং এজেন্ট, প্রার্থী ও তাঁর পোলিং এজেন্টরা।

* গণনা কেন্দ্রের ভিতরে একমাত্র রিটার্নিং অফিসার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এককথায় আগামিকালের পুরভোট গণনা (West Bengal Municipal Election 2022 Counting) কেন্দ্রগুলি বর্তমানে পুলিশের কড়া নজরদারির আওতায় রয়েছে। এর আগে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোল মোট চারটি পুরনিগমের ভোট হয়। সেই ভোটে বিরোধীদের রীতিমত পর্যুদস্ত করে এগিয়ে থাকে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবারের হাওয়াও তেমনটাই। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, প্রত্যেক গণনা কেন্দ্রতে রয়েছে সিসিটিভি। কোনোরকম অশান্তি ছাড়া বিজয় মিছিল করা যাবে।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...