Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। টি-২০ সিরিজের মতন টেস্ট সিরিজও পকেটে পুড়তে মরিয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাটের শততম টেস্ট ম‍্যাচ এটি।

২) সুখবর ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য। বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন তারা। করোনা বিধি মেনে মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবে বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

৩) ইস্টবেঙ্গল কর্তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাল বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান, এবং বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান তানভীর। কিছু দিনের মধ্যেই বাংলাদেশে যাবেন লাল-হলুদ কর্তারা।

৪) হাসপাতাল থেকে ছাড়া পেলেন ফুটবল সম্রাট পেলে। মূত্রনালীতে সংক্রমণের জন্য সাওপাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপির জন্য গিয়েছিলেন হাসপাতালে।

৫) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের। বেলারুশের বিরুদ্ধে খেলতে রাজি নয় ভারতীয় ফুটবল দল। মার্চ মাসের শেষে বেলারুশের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার কথা ছিল সুনীল ছেত্রিদের। আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা রাশিয়া এবং বেলারুশকে ক্রীড়াজগত থেকে এক ঘরে করার পরেই এমন সিদ্ধান্ত ভারতের।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...