Saturday, April 4, 2026

Corona Update:একদিনে ফের বাড়ল বাড়ল সংক্রমণ ও মৃত্যু, দৈনিক আক্রান্ত ১০ হাজারের নিচে

Date:

Share post:

তৃতীয় ঢেউ সামলে উঠতে না উঠতেই শোনা গেছে আশঙ্কার কথা, চলতি বছরই দেশে করোনার (Corona)চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বস্তি দিয়ে দেশজুড়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা কিন্তু গত ২৪ ঘন্টার রিপোর্ট চিন্তা বাড়াল।দেশে একদিনে সংক্রমণ এবং মৃত্যু (Death) দুই-ই বেড়েছে।

Entertainment: প্রেম, রহস্য রোমাঞ্চ, কমেডি সব নিয়ে ৮টি বড় বাংলা ছবি মুক্তির অপেক্ষায়

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona virus)আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন। গতকালের থেকে পরিসংখ্যানটা সামান্য হলেও বেশি। তবে ধীরে ধীরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা । দৈনিক আক্রান্ত নেমে এসেছে ১০ হাজারের নিচে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৫ হাজার ৬৮০। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.২০ শতাংশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার ৬৭৩ জন করোনামুক্ত হয়েছেন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২২৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৪ হাজার ২৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুর গ্রাফ ফের ঊর্ধ্বমুখী।

তবে আপাতত কোভিড(Covid19) সংক্রমণে রাশ টানতে অনেকটাই সফল ভারত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৭ কোটি ৭৯ লক্ষের বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার ৭ লক্ষের ৮৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। দেশজুড়ে সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে ঠিকই, তবে এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...