Monday, April 6, 2026

Virat Kohli: আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ ‘বিরাট’ পতন কোহলির

Date:

Share post:

আইসিসি টি-২০ ( Icc T-20) ফরম্যাটে ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ পতন বিরাট কোহলির( Virat Kohli)। টি-২০ ফরম্যাটে ব্যাটারদের তালিকায় প্রথম দশ থেকে বেরিয়ে গেলেন বিরাট। ১৫ নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পতন হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মারও( Rohit Sharma)। রোহিত রয়েছেন ১৩তম স্থানে। দু’ধাপ নীচে নেমেছেন তিনি। আইসিসি টি-২০ ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ প্রথম দশে ভারতীয়দের মধ‍্যে রয়েছেন কেএল রাহুল (kl Rahul)। ৬৪৬ পয়েন্ট তাঁর।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ দশম স্থানে ছিলেন বিরাট। শ্রীলঙ্কা সিরিজের পর আরও নীচে নেমে গেলেন তিনি। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রামে ছিলেন বিরাট। এদিকে পরপর তিনটি অর্ধশতরানের সুবাদে আইসিসি টি-২০ ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ এক লাফে ২৭ ধাপ উঠে এলেন শ্রেয়স আইয়র। এখন তিনি ১৮ নম্বরে। শ্রীলঙ্কা সিরিজে তিনটি ম্যাচে ২০৪ রান করেছেন তিনি। রাহুল শ্রীলঙ্কা সিরিজে না খেলেও প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন।

এদিকে আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শুধু বোলিং-এ নয় টেস্ট অলরাউন্ডার হিসাবে দ্বিতীয় স্থানে অশ্বিন।

আরও পড়ুন:UEFA: ইউক্রেনের শিশুদের সাহায্য করতে এগিয়ে এল উয়েফা


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...