Tuesday, June 23, 2026

পুরভোটে মানুষ আর্শীবাদ করেছেন, দার্জিলিঙের ফলে বেশি খুশি, এবার জিটিএ নির্বাচন: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রত্যাশা ছিলই। রাজ্যে ১০৮টি পুরসভার মানুষে উজাড় করে ভোট দিয়েছেন তৃণমূলকে। স্বাভাবিক ভাবেই খুশি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। এই জন্যে আগেই মা-মাটি-মানুষকে টুইটে ধন্যবাদ জানান মমতা। এরপর, বুধবার, বারাণসীতে (Benaras) যাওয়ার আগে দমদম বিমানবন্দরে(Dumdum Airport) তিনি বলেন, “মানুষ পুরসভায় আমাদের অনেক আর্শীবাদ দিয়েছেন। রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে বেনারসে অখিলেশের (Akhilesh) হয়ে প্রচারে যাচ্ছি।“

শুরু হচ্ছে JEE Main 2022 Exam, কী জানাচ্ছে NTA?

তবে, একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের প্রতি তৃণমূল (TMC) সুপ্রিমোর বার্তা, “যত জিতব তত নম্র হতে হবে। শান্ত হতে হবে। স্নিগ্ধ হতে হবে।“ খতিয়ান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সামন্য কয়েকটি বুথেই গোলমালের খবর ছিল। কয়েক বুথে ইভিএম (EVM) খারাপ হয়ে যায়। কিন্তু সেটাকেই ইস্যু করে বিরোধীরা যে কুৎসা-অপপ্রচার চালিয়েছিল তার জবাব দিয়েছেন বাংলার মানুষ। মমতা বলেন, দার্জিলিঙের ফলে তিনি বেশি খুশি। কারণ সেখানে খাতা খুলেছে তৃণমূল। ধুয়ে মুছে সাফ বিজেপি। এবার পাহাড়ে জিটিএ নির্বাচন হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এবার পুরভোটে ফ্যাক্টর ছিল নির্দল প্রার্থীরা। ফল বেরনোর পরে দেখা গেল ৪টি পুরসভা ত্রিশঙ্কু। তাহলে কী টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়ে জিতেছেন, তাঁদের দলে ফেরানো হবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তৃণনেত্রী বলেন, এটা সামান্য বিষয়। দলের রাজ্য কমিটি এই নিয়ে সিদ্ধান্ত নেবে। এরপর ভিক্ট্রি সাইন দেখিয়ে বেনারসের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...