Saturday, April 4, 2026

Shahrukh-Arian Khan : মাদককাণ্ডে স্বস্তি শাহরুখপুত্রর, আরিয়ানকে ক্লিনচিট এনসিবির

Date:

Share post:

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন শাহরুখ খান পুত্র আরিয়ান খান (Shahrukh-Arian Khan) । বুধবার এই ঘোষণা করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ এনসিবি (NCB) । শুধু তাই নয়আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও তথ্য প্রমাণ নেই। ফলে শাহরুখপুত্রকে পুরোপুরি ক্লিনচিট দিল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।

এদিন এনসিবি আরো জানিয়েছে, যে প্রমোদতরী থেকে মাদক কাণ্ডে জড়িত সন্দেহে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল সেখানেও তথ্যে ভুল ছিল । সম্ভবত ভুল করেই আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল। শুধু তাই নয় ওই সংস্থার দাবি তদন্ত করতে গিয়ে আরিয়ানের বিরুদ্ধে কোনো প্রমাণ তো মেলেইনি । উল্টে সাক্ষীদের তথ্য অনেক গরমিল ধরা পড়ে । যা কোনওভাবেই আরিয়ানকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট নয়। তাই এনসিবি মাদককাণ্ড থেকে পুরোপুরি রেহাই দিল বলিউড বাদশার পুত্রকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...