Friday, April 3, 2026

শুরু ১০৮ পুরসভার নির্বাচনের গণনা

Date:

Share post:

শুরু রাজ্যের ১০৮ টি পুরসভার (WB Municipal Election 2022 Counting) নির্বাচনের গণনা। গণনাকেন্দ্রে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এমনটাই জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। গণনা শুরু হয়েছে সকাল ৮ থেকে।

* একেবারে বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিশ থেকে কমব্যাট ফোর্স।

* সংবাদমাধ্যমের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ক্যামেরা ও মোবাইল ছাড়া সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভিতরে প্রবেশ করতে পারবেন। একমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই রাখা যাবে না দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে।

আরও পড়ুন: বিশ্ববাংলা খবরের জের, বইমেলায় নেতাজি প্যাভিলিয়নের বিতর্কিত হোর্ডিং সরালো গিল্ড

* সর্বশেষ থাকছে তৃতীয় বলয় যেখানে সমস্ত প্রার্থীদের ভাগ্য বন্দি রয়েছে। অন্যদিকে মূল গণনা কেন্দ্রে ইতিমধ্যেই রাজ্য সরকারের সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

* প্রত্যেক গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।

* গণনা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে পারবেন পোলিং এজেন্ট, প্রার্থী ও তাঁর পোলিং এজেন্টরা।

* গণনা কেন্দ্রের ভিতরে একমাত্র রিটার্নিং অফিসার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এককথায় আজ পুরভোট গণনা (WB Municipal Election 2022 Counting) কেন্দ্রগুলি বর্তমানে পুলিশের কড়া নজরদারির আওতায় রয়েছে। এর আগে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোল মোট চারটি পুরনিগমের ভোট হয়। সেই ভোটে বিরোধীদের রীতিমত পর্যুদস্ত করে এগিয়ে থাকে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবারের হাওয়াও তেমনটাই। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, প্রত্যেক গণনা কেন্দ্রতে রয়েছে সিসিটিভি। কোনোরকম অশান্তি ছাড়া বিজয় মিছিল করা যাবে।

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...