Monday, April 6, 2026

Kharagpur: দিলীপ ঘোষের খাসতালুক খড়্গপুর পুরসভায় সবুজ ঝড়

Date:

Share post:

খড়্গপুর তাঁর খাসতালুক, দাবি বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এই লোকসভা কেন্দ্র থেকেই জিতেছেন বিজেপি-র কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই খাসতালুকেও এবার ফিকে গেরুয়া। সবুজ আবিরে ঢাকল রেল-শহর। খড়্গপুরের ৩৫টি আসনের মধ্যে তৃণমূল ২০টি আসনে জয়ী। কংগ্রেস ও বিজেপি ৬টি করে ওয়ার্ডে জয়ী। ২টি ওয়ার্ড গিয়েছে বামেদের দখলে। নির্দল পেয়েছে ১টি ওয়ার্ডে।

খড়্গপুর (Khagpur) রেলশহরে মাফিয়া যোগের অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। ২০১৬ সালে প্রথম খড়্গপুর বিধানসভায় থেকে জেতেন দিলীপ ঘোষ। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনেও সেখানে গেরুয়া আধিপত্য ছিল। এ বার পুরবোর্ডে দখল করা কার্যত চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে। বিজেপি কিছুটা আত্মবিশ্বাসে ভুগলেও, এক ছটাক জমিও ছাড়তে রাজি ছিল না তৃণমূল। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। রোড-শো করেন মন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, জুন মালিয়ারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ফলেই এই জয় বললে মত তৃণমূল নেতত্বের।

আরও পড়ুন:ধূলিসাৎ অধিকারী গড়, বাড়ির ওয়ার্ডেও লজ্জার হার শুভেন্দুদের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...