Saturday, April 4, 2026

West Bengal : পরকীয়ার জের, সন্দেহের বশে চরম সিদ্ধান্ত নিলেন প্রেমিক

Date:

Share post:

প্রেমিক প্রেমিকা দুজনেই বিবাহিত, তবু বাড়ির লোকেদের চোখে ধুলো দিয়ে দিব্যি জমে উঠেছিল প্রেম (Love)। কিন্তু বিবাহ বহির্ভূত (Extra Marital affair) এই সম্পর্কেও তৈরি হল জটিলতা আর তার ফলস্বরূপ সন্দেহ শুরু। আর সেই সন্দেহের জেরেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন (Murder)! এমনই অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে।

Shahrukh-Arian Khan : মাদককাণ্ডে স্বস্তি শাহরুখপুত্রর, আরিয়ানকে ক্লিনচিট এনসিবির

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরমেশ্বর হালদার (Parameswar Haldar)নামের ওই ব্যক্তি নিজের প্রেমিকা করুণা গায়েনকে(Karuna Gayen) খুন করার দায় স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন। কলকাতায় দিনমজুরের কাজ করেন পরমেশ্বর। একই শহরে কাজ করতেন করুণাও। দুজনের মধ্যে আলাপ পরিচয় সেখান থেকে প্রেমের সম্পর্ক। ধীরে ধীরে তার গভীরতা বাড়ে। কিন্তু এরপর প্রেমিকের সন্দেহ বাড়ে ,সম্প্রতি নতুন কোনও সম্পর্কে বুঝি জড়িয়েছেন তাঁর প্রেমিকা, এই ভাবনা থেকেই দুজনের মধ্যে বচসা শুরু। বাড়তে থাকে দূরত্ব আর ঝামেলার শেষ পরিণতি হয় মৃত্যু। শ্বাসরোধ করে পরমেশ্বর তাঁর খুন করেন বলেই অভিযোগ। মঙ্গলবার কুলতলি থানার(Kultali Police Station) ২ নম্বর জালাবেড়িয়া বেনেরহাট এলাকার এই ঘটনায় জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, স্থানীয়দের কাছে করুণাকে নিজের ধর্ম বোন হিসেবে পরিচয় দিতেন পরমেশ্বর। পরমেশ্বরের ১৩ বছরের এক ছেলে আছে, সে তাঁর বাবার প্রেমিকাকে ধর্ম পিসি বলে চিনতেন । ফলে একে অন্যের বাড়িতে ছিল অবাধ যাতায়াত। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে গোটা বিষয়টি স্পষ্ট করেছেন পরমেশ্বর নিজেই। ছেলেকে নিয়ে থানায় গিয়েআত্মসমর্পণ করে তিনি বলেন, প্রেমিকাকে খুন করেছেন। দেহ বাড়িতে পড়ে রয়েছে। পাশ থেকে ছেলেও বলে ওঠে যে তাঁর বাবা ধর্ম পিসিকে খুন করেছেন। এমন স্বীকারোক্তি শুনে রীতিমতো অবাক হয়ে যান ডিউটিরত অফিসার। এরপর অভিযুক্তকে নিয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জালাবেড়িয়া বেনেরহাট এলাকায় গিয়ে পরমেশ্বরের বাড়ি করুণার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর হতবাক স্থানীয়রা।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...