Wednesday, June 17, 2026

Atk Mohunbagan: চেন্নাইয়ানকে হারিয়ে আইএসএলের সেমিফাইনালে পৌঁছে গেল বাগান ব্রিগেড

Date:

Share post:

চেন্নাইয়ান এফসিকে (Chennaiyin FC ) হারিয়ে আইএসএলের ( Isl) সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। বৃহস্পতিবার চেন্নাইয়ানকে ১-০ গোলে হারাল বাগান ব্রিগেড। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন রয় কৃষ্ণা ( Roy Krishna)। এই জয়ের ফলে ১৯ ম‍্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল জুয়ান ফেরান্ডোর দল। এক ম‍্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে প্রথম স্থানে জামশেদপুর এফসি।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় এটিকে মোহনবাগান। একের পর এক আক্রমণ চালাতে থাকে বাগান ব্রিগেড। ৩ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর পাস ধরে কৃষ্ণার শট পোস্টে লেগে ফেরে। গোল না পেলেও শুরু থেকেই চাপ বাড়াতে থাকে বাগান ব্রিগেড। অন্য দিকে মাঝমাঠে লোক বাড়িয়ে বাগান আক্রমণকে আটকানোর পরিকল্পনায় তৎপর থাকে চেন্নাইয়ানও। কিন্তু বাগানের আক্রমণ বেশিক্ষণ আটকে রাখতে সক্ষম হয়নি চেন্নাইয়ানের ডিফেন্স। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে অতিরিক্ত সময়ে গোল করে বাগানকে এগিয়ে দেন রয় কৃষ্ণা। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-০। এরপর দ্বিতীয়ার্ধে অনেক বেশি রক্ষণাত্মক দেখায় বাগানকে। তার মধ্যেই লিস্টন ও কাউকোকে তুলে নিতে বাধ্য হন কোচ জুয়ান ফেরান্ডো। যার ফলে অনেক বেশি বল পেতে শুরু করেন চেন্নাইয়ান ফুটবলাররা। গোল শোধের চেষ্টা চালায় তারা। তবে বাগানের ডিফেন্স ভাঙতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে ম‍্যাচ শেষ হয় ১-০ গোলে।

আরও পড়ুন:Bengal: চণ্ডীগড়ের বিরুদ্ধে দুরন্ত শতরান অভিমন‍্যুর, প্রথম দিনেই চালকের আসনে বাংলা

 

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...