Wednesday, June 17, 2026

Bengal: চণ্ডীগড়ের বিরুদ্ধে দুরন্ত শতরান অভিমন‍্যুর, প্রথম দিনেই চালকের আসনে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির ( Ranji Trophy) তৃতীয় ম‍্যাচে চণ্ডীগড়ের (Chandighar) বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে বাংলা (Bengal)। সৌজন্যে অভিমন‍্যু ইশ্বরনের শতরান এবং অনুষ্টুপ মজুমদারের ঝড়ো ইনিংস। উইকেট হারিয়েও ব্যাটারদের দাপটে প্রথম দিনই স্কোরবোর্ডে উঠে গিয়েছে তিনশোর উপর রান। প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে বাংলার রান ৩২৯।

ম‍্যাচে এদিন টসে হেরে প্রথমে ব‍্যাট করতে নামে বাংলা। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক অভিমন‍্যু ইশ্বরনের। ১১৪ রান করেন তিনি। ৯৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। ক্রিজে রয়েছেন মনোজ তিওয়াড়ি এবং সায়ন মণ্ডল। ৪২ রানে অপরাজিত মনোজ। ৩৩ রানে অপরাজিত সায়ন। চণ্ডীগড়ের হয়ে তিন উইকেট নেন জগজিৎ সিং। দুই উইকেট গৌরভ গম্ভীরের। একটি উইকেট জসকরণ সিং-এর।

শতরান করলেও নিজের পারফরম্যান্স নিয়ে খুশি নন বাংলার অধিনায়ক। এই নিয়ে অভিমন‍্যু বলেন,”আমি একেবারেই খুশি নই। আমার কাছে সুযোগ ছিল বড় রান করে দলকে বড় স্কোরে নিয়ে যাওয়ার। আমি সেটি হাতছাড়া করি। আমরা দেখব যাতে বোর্ডে ভালো স্কোর তুলতে পারি। উইকেটটি প্রথম দেড় ঘন্টা ফাস্ট বোলারদের সাহায্য করেছে, স্পিনারদের তেমন সাহায্য করেনি।”

আরও পড়ুন:India Team: জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল

 

Related articles

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...