Wednesday, June 17, 2026

শিক্ষক নিয়োগ : খোদ সুপারিশ কমিটির বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় এবার সুপারিশ কমিটির বিরুদ্ধেও সিবিআই  তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত হবে।  সিবিআই আধিকারিকদের নিয়ে একটি  বিশেষ কমিটি হবে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে এই কমিটি কাজ করবে। এবং আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে প্রাথমিক রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।  মামলার পরবর্তী শুনানি দিন স্থির হয়েছে ২১ মার্চ।

যে সুপারিশ কমিটির কথা আদালত উল্লেখ করেছে, সেই ৫ সদস্যের কমিটির সুপারিশে  ২০১৯ সালে   চাকরি পান পরীক্ষার্থীরা। অভিযোগ, প্যানেলে অনেক পিছনে নাম থাকা সত্ত্বেও  শুধুমাত্র কমিটির সুপারিশে কয়েকজনকে চাকরি দেওয়া  হয়েছে। আদালত ওই পাঁচজনের বিরুদ্ধে কড়া তদন্তের নির্দেশ দিয়েছে। যে ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে, তাঁরা হলেন- শান্তি প্রসাদ সিনহা, এস আচার্য, পি কে বন্দোপাধ্যায়, এ কে সরকার, টি পাঁজা। আদালত মনে করছে এই পাঁচজনের নজরদারিতেই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল ।

 

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...