Wednesday, June 17, 2026

Visvabharati-agitation : তিন দিন ধরে লাগাতার ছাত্রবিক্ষোভ বিশ্বভারতীতে, অসুস্থ রেজিস্ট্রার

Date:

Share post:

হোস্টেল খোলার দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছেই। এ নিয়ে টানা তিনদিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছেন বিশ্বভারতীর পড়ুয়ারা।  বিক্ষোভের জেরে নিজের নিজের দফতরে বন্দি হয়ে রয়েছেন রেজিস্ট্রার  এবং ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক। কিন্তু বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে  হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রেজিস্ট্রার। চিকিৎসকরা এসে পরীক্ষা করেন তাঁকে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের রেজিস্ট্রারের অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।

 

ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক এবং রেজিস্ট্রারের দাবি  পড়ুয়ারা তাঁদের আটকে রেখেছেন। কিন্তু    বিক্ষোভরত পড়ুয়ারা সেই দাবি নাকচ করে দিয়েছেন।  তিন দিন কেটে গেলেও নিজেদের দাবি-দাওয়াতে  এখনও অনড় পড়ুয়ারা।  তবে জানা গিয়েছে,  বিক্ষোভ চললেও  বিশ্বভারতীর পঠনপাঠনও  চলছে। আন্দোলন হচ্ছে বাইরে। আর ভিতরে ক্লাস হচ্ছে। এমনটাই দাবি আন্দোলনরত ছাত্রদের।

 

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...