Saturday, April 4, 2026

শেন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব, টুইট করে শোক প্রকাশ সচিন, বিরাট, শোয়েব আখতারের

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ক্রিকেটার শেন ওয়ার্নের (Shane Warne)। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশ্বের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা।

প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর টুইটারে লিখেছেন,” তোমাকে খুব মিস করব ওয়ার্নার। তুমি সবসময় ভারতের কাছে একজন গুরুত্বপূর্ণ মানুষ। তোমার আত্মার শান্তি কামনা করি।”

ভারত অধিনায়ক রোহিত শর্মা লেখেন,” আমি সত‍্যি শব্দ খুঁজে পাচ্ছি না। একজন সত‍্যিকারের চ‍্যাম্পিয়নকে হারালাম। সত‍্যি বিশ্বাস হচ্ছে না।”

ভারতের আরেক ক্রিকেটার বিরাট কোহলি টুইটারে লেখেন,” জীবন সত‍্যি অবিশ্বাস্য। সত‍্যি বিশ্বাস হচ্ছে না। তুমি এমন একজন মানুষ যে কিনা মাঠ এবং মাঠের বাইরে ভালো মানুষ হিসাবে চিনি। তোমার আত্মার শান্তি কামনা করি।”

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার লিখেছেন, ‘‘এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রয়াণের খবর। আমি কতটা মর্মাহত বলে বোঝাতে পারব না। কী কিংবদন্তি, কী মানুষ, কী ক্রিকেটার।”

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমও শোকস্তব্ধ। তিনি টুইটে লিখেছেন, ‘‘আমি হতবাক। বন্ধু ওয়ার্নের অকাল প্রয়াণ! সবসময় যোগাযোগ রাখত। সাহায্য করত। অসাধারণ বোলারের পাশাপাশি একজন দুর্দান্ত বিনোদনকারী ছিল। ওর পরিবার এবং বন্ধুদের আমার সমবেদনা জানাই। শান্তিতে ঘুমোও বন্ধু।’’

আরও পড়ুন:ওয়ার্নারের রঙিন জীবন সবসময় থাকত সংবাদের শিরোনামে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...