Tuesday, June 23, 2026

মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সে পড়ল মুখ্যমন্ত্রীর বিমান, কপাল জোরে রক্ষা

Date:

Share post:

বারাণসীতে প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ল রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের(MamataBanerjee) বিমান। যদিও কপাল জোড়ে দুর্ঘটনা থেকে পান তিনি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিমান কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, আবহাওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার সারার পর শুক্রবার দুপুরে কলকাতা ফেরার বিমান ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে ঢোকার আগে মাঝ আকাশে এয়ার টার্বুল্যান্সে পড়ে তাঁর বিমান। যার ফলে মুহুর্তের মধ্যে অনেকখানি নীচে নেমে আসে বিমানটি। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়। যদিও দ্রুত বিমান নিয়ন্ত্রণে নিয়ে নেন পাইলট। তবে ফ্রান্সের ডেসল্ট সংস্থার তৈরি অত্যাধুনিক মানের এই বিমান হঠাৎ এভাবে দুর্ঘটনার কবলে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার সমস্যার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়।

কিন্তু কী এই এয়ার টার্বুল্যান্স? বিশেষজ্ঞদের মতে জলের মধ্যে যেভাবে ঘূর্ণির সৃষ্টি হয় এবং তা যেকোনো কিছু নিচের দিকে টেনে নিয়ে যায়। বাতাসেও মাঝে মাঝে ওই একই অবস্থার সৃষ্টি হয়। যা এয়ার টার্বুল্যান্স নামে পরিচিত। কোন কিছু তার সামনে এলে সঙ্গে সঙ্গে তাকে নিচের দিকে টেনে নেয় হাওয়ার তোড়। এর জেরেই মুহূর্তের মধ্যে অনেকখানি নীচে নেমে গিয়েছিল মুখ্যমন্ত্রী বিমানটি। যদিও পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই বিমানটি নিয়ন্ত্রণে নিয়ে নেন চালক। যার জেরে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পরে নিরাপদেই কলকাতা বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।

আরও পড়ুন- ওয়ার্নারের রঙিন জীবন সবসময় থাকত সংবাদের শিরোনামে

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...