Saturday, May 23, 2026

পাঁচ রাজ্যে ভোট মিটলেই গৃহস্থের হেঁসেলে আগুন, বাড়বে পেট্রোল-ডিজেলের দামও

Date:

Share post:

ফের গৃহস্থের হেঁসেলে আগুন লাগতে চলেছে। রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে হাজার টাকা ছাড়িয়ে যাওয়া কার্যত সময়ের অপেক্ষা। পাঁচ রাজ্যে ভোট মিটলেই লাগাম ছাড়া হবে জ্বালানির দাম। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়িয়ে মোদি সরকার আম জনতার থেকে টাকা আদায় করবে।

শুধু রান্নার গ্যাস নয়, নতুন করে ফের লাগাতার
দাম বৃদ্ধির অপেক্ষায় পেট্রল-ডিজেলও। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু অপরিশোধিত তেলের দর ১০০ মার্কিন ডলার ছাড়ালেও পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে দাম বাড়ায়নি কেন্দ্র। ভোট মিটলেই জনগণের থেকে মোদি সরকার তা উশুল করে ছাড়বে, সেটা বলাই বাহুল্য।

এলপিজির জন্য প্রধান দু’টি কাঁচামাল প্রোপেন ও বিউটেন। আন্তর্জাতিক তেল সংস্থা সৌদি অ্যারামকো প্রতি মাসের শুরুতেইএই দুই কাঁচামালের ‘কন্ট্রাক্ট প্রাইস’ ঘোষণা করে। নির্ধারিত সেই দামেই ভারতকে ওই দু’টি কাঁচামাল কিনতে হয়। ঘোষিত দরে কেনা সেই প্রোপেন ও বিউটেনের প্রভাব জনগণ টের পায় পরের মাসে। চলতি মাসের গোড়ায় প্রোপেনের দাম ঘোষিত হয়েছে টন পিছু ৮৯৫ মার্কিন ডলার। বিউটেনের ৯২০ মার্কিন ডলার। ফলে কেন্দ্র এই টাকা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মধ্যে দিয়ে এই টাকা আম জনতার থেকে আদায় করার জন্য মুখিয়ে রয়েছে। আর জ্বালানির দাম বাড়লেই স্বাভাবিক নিয়মে সেই প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর। সব মিলিয়ে এখন শুধু পাঁচ রাজ্যে ভোট শেষ হওয়ার অপেক্ষা।

আরও পড়ুন:Russia-Eucraine : ইউরোপের সবথেকে বড় পরমাণু কেন্দ্রে রুশ মিসাইল হামলা, নিন্দা বিশ্বজুড়ে

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...