Saturday, June 13, 2026

যুদ্ধ বন্ধ হোক , পুতিনের সঙ্গে সরাসরি কথা চান জেলেনস্কি

Date:

Share post:

অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হোক। প্রয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উপর রুশ আগ্রাসন থামাতে বেলারুশ সীমান্তে ফের দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়েছে। ওই শান্তি বৈঠকের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাইলেন ইউক্রনের প্রেসিডেন্ট।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘‘ অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। আর যুদ্ধ বন্ধ করার এক মাত্র পথ হল রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মুখোমুখি আলোচনা। যদি দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় তাহলে এর থেকে ভালো উপায় আর কিছু হতে পারে না। তবে জেলেনস্কির ওই প্রস্তাবের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি মস্কো।

 

ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে বেলারুশ সীমান্তে এই প্রতিনিধি স্তরের বৈঠক বসে। বৈঠকে দুই দেশই যুদ্ধে আটকে পড়া অসামরিক মানুষদের উদ্ধারের পথ করে দেওয়ার বিষয়টি নিয়ে ঐকমত্যে পৌঁছেছে।

জানা গিয়েছে বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবিও জানিয়েছিলেন। কিন্তু রাশিয়ার প্রতিনিধিরা এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে বৈঠকের মধ্যস্থতাকারীদের দাবি, তারা আলোচনার পথ ছাড়ছেন না । খুব শীঘ্রই তৃতীয় দফার বৈঠক বসবে। আলোচনার মাধ্যমেই পথ মিলবে বলে আশা মধ্যস্থতাকারীদের । তারপরে যুদ্ধও বন্ধ করা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...