Wednesday, June 24, 2026

জিডিপি বৃদ্ধির হার কম, সামরিক খাতে বিপুল খরচের ঘোষণা করল চিন

Date:

Share post:

জিডিপি (GDP) বৃদ্ধির হার কমে গেলেও এবার সামরিক খাতে আরও খরচ বাড়ানোর ঘোষণা করল চিন (China)। প্রধানমন্ত্রী লি কেকুয়াং (PM Li Keqiang)  জানিয়েছেন, ২০২২ সালে সামরিক খাতে ২৩,০০০ কোটি ডলার অর্থাৎ প্রায় ১৭ লক্ষ ৫৭ হাজার ৭৮৭ কোটি টাকা খরচ করা হবে।

শনিবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় সামরিক খাতে ৭.১ শতাংশ ব্যয় বৃদ্ধির কথা ঘোষণা করলেন চিনের (China) প্রধানমন্ত্রী (Li Keqiang)। লাদাখ এবং তাইওয়ান ঘিরে অশান্তির মধ্যে ২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা করেছিল চিন। উল্লেখ্য, ২০১৯ সালে চিনের সরকার প্রতিরক্ষা বাজেট ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছিল। তারপর এ বারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

আরও পড়ুন: যুদ্ধের জের, সম্পত্তি বেহাত হওয়ার ভয়ে পুতিন ঘনিষ্ঠ শিল্পপতি

শি জিনপিং সরকারের সামরিক খাতে খরচ বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গিয়েছে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫.৫ শতাংশ ধার্য করা হয়েছে। যা গত ১০ বছরে সর্বনিম্ন। চিনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকার প্রতিরক্ষা খাতে ঘোষণার চেয়ে বহু মাত্রায় বেশি ব্যয় করে বলে মত পশ্চিমী সামরিক পর্যবেক্ষক সংগঠনগুলির।

সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’-এর (Stockholm International Peace Research Institute) ২০২১ সালের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে চিনের সামরিক খাতে ব্যয় ছিল প্রায় ২২ লক্ষ ৭১ হাজার ৮৪৪ কোটি টাকা। ওই বছর প্রতিরক্ষা খরচের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল চিন। শীর্ষ স্থানে ছিল আমেরিকা। ওই দেশ প্রায় ৫৮ লক্ষ ৩ হাজার ৪০৫ কোটি টাকা খরচ করেছিল। তৃতীয় স্থানে ছিল ভারত। ভারত ২০২১ সালে সামরিক খাতে খরচা করেছিল প্রায় ৬ লক্ষ ৫৭ হাজার ২১২ কোটি টাকা।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...