Saturday, April 4, 2026

প্রদেশ কংগ্রেসকে গুরুত্ব দেয় না হাইকমান্ড: দলের মনোভাবে ক্ষুব্ধ অধীরদের নালিশ

Date:

Share post:

দল রয়েছে ঠিকই। তবে সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে বঙ্গে কার্যত অনাথ প্রদেশ কংগ্রেস(Congress)। বিধানসভা হোক বা পুরসভা বাংলার নির্বাচনকে ন্যূনতম গুরুত্ব দেন না কংগ্রেসের(Congress) হাইকমান্ড। দলের এই মনোভাব কার্যত বুঝে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিও দিল্লি ও বহরমপুরে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন পুরভোটে(Municipality Election)। হাই কমান্ডের এহেন মানসিকতার বিরুদ্ধেই শুক্রবার সোনিয়ার(Sonia Gandhi) দূতের কাছে নিজের ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস ও জেলা নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(AdhirRanjanChaudhari)।

শুক্রবার প্রদেশের সাধারণ সম্পাদক, সহ সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেন হাইকমান্ড নিযুক্ত পর্যবেক্ষক সাংসদ চেল্লা কুমার। সেখানেই রাজ্য নেতাদের তরফে হাইকমান্ডের বিরুদ্ধে অভিযোগ তোলে বলা হয়, বিধানসভা নির্বাচন বা পৌরসভা নির্বাচন কোন ক্ষেত্রেই এ রাজ্যে পা রাখেননি দিল্লির নেতারা। এমনকি রাজ্যের হেভিওয়েট নেতা ছিলেন অনুপস্থিত। তিনটি পুরভোটেই ব্যক্তিগত সামর্থের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। এমনকী, অর্থ দিয়ে সাহায্য করেনি হাইকমান্ড বা প্রদেশ। ফলে পুরভোটে যতটুকু সাফল্য এসেছে তা ব্যক্তিগত। প্রদেশ কংগ্রেসের সাফল্য বলে দাবি করতে পারে না। আর হাইকমান্ডের মনোভাব থেকেই স্পষ্ট হয় বঙ্গ কংগ্রেস নিয়ে দিল্লির নেতারা কতখানি চিন্তিত! দিল্লির কাছে প্রদেশ কংগ্রেস দিনে দিনে তার গুরুত্ব হারাচ্ছে। বিধানসভা নির্বাচন পার হওয়ার পর দীর্ঘ নয় মাস বাংলায় দিল্লির কোন নেতা পা রাখেন। একের পর এক এইসব অভিযোগ এই বিদ্ধ হতে হয় সাংসদ চেল্লা কুমারকে।

আরও পড়ুন:Madan Mitra: মদন মিত্রর উদ্যোগে বদলালো অস্বস্তিকর জায়গার নাম

অন্যদিকে কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, ২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এবার প্রিয়াঙ্কা গান্ধীর পথ ধরে সক্রিয় রাজনীতিতে নামতে চলেছেন সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট বঢ়রা। কংগ্রেস সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে মোরাদাবাদ থেকে রাজনীতির লড়াইয়ে নামবেন তিনি। এ প্রসঙ্গে রোবটের এর বক্তব্য প্রকাশ এসেছে যেখানে তিনি বলেন, “মানুষের আমার প্রতি প্রত্যাশা অনেক। আমি ভাবছি ২০২৪ লোকসভা নির্বাচনে লড়া যায় কিনা। আমি সবসময় মানুষের সেবা করছি। ভোট থাক বা না থাক, আমি মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বার সব জায়গায় যায়। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছি। আমার বিশ্বাস আমি রাজনীতিতে বদল আনতে পারি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...