Tuesday, June 23, 2026

Operation Ganga: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার এক প্রবাসী বাংলাদেশী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

 

ভারতের ‘অপারেশন গঙ্গা’ অভিযানের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এক প্রবাসী বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে। ভারত কর্তৃক প্রতিবেশী কোনো দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার ঘটনা এটাই প্রথম।

শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রকের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান।তিনি বলেন, ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন গঙ্গা’ নামে একটি টিম কাজ করছে।

অপারেশন গঙ্গার মাধ্যমে একজন বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তি ছাত্র বলে মনে করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালি এক নাগরিককে উদ্ধার করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলির নাগরিকদেরও ইউক্রেন থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। ভারত ইউক্রেন থেকে ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে সবচেয়ে বড় উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এখনও পর্যন্ত ৪৮টি বিমানে ১০ হাজার ৩০০ জনেরও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

 

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...