Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য

Date:

Share post:

অস্ট্রেলিয়ায় ( Australia) রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের ( Shane Warne) শেষকৃত্য, জানালেন অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। সম্প্রতি থাইল্যান্ডের কোহ সামুইতে নিজের বাংলোতে থাকছিলেন তিনি।

এই নিয়ে এক বিবৃতিতে মরিসন বলেন,” অস্ট্রেলিয়ার অন্যতম শ্রেষ্ঠ চরিত্র ওয়ার্ন। খেলার প্রতি তাঁর ভালবাসা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। দেশের হয়ে তিনি যে কীর্তি করেছেন তার জন্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। ওয়ার্নের পরিবারের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ ছাড়া ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদলে নামে রাখা হবে ওয়ার্নারের নামে। এ কথা জানিয়েছেন ভিক্টোরিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...