Monday, April 6, 2026

Art of Living : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বন্দি ভারতীয়দের পাশে আর্ট অফ লিভিং স্বেচ্ছাসেবকরা

Date:

Share post:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছেই। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বহু ভারতীয় ফিরে এলেও এখনো বন্দি রয়েছেন অনেকে। তাদের মধ্যে সাধারণ নাগরিক যেমন আছেন তেমনই আছে প্রচুর ভারতীয় ছাত্র। আর সেই সকল শরণার্থীদের পাশে বন্ধুর মতো এসে দাঁড়িয়েছে বিশ্ব মানবিক সংস্থা আর্ট অফ লিভিং এর স্বেচ্ছাসেবকরা (Art of Living) । শরণার্থীদের শুধুমাত্র আশ্রয় দেওয়াই নয়। খাবার, জল, ওষুধ থেকে শুরু করে মানবিকভাবেও পাশে থাকছেন স্বেচ্ছাসেবকরা। সংস্থার (Art of Living) পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ইউক্রেন থেকে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া ও বুলগেরিয়ায় বহু শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সকলেরই উপযুক্ত ত্রাণ ও আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।

বিশ্বমানবতাবাদী আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শংকর বলেছেন,” সংকটের এই মুহূর্তে আমি ছাত্রদের এবং তাদের পরিবারের কাছে আশা ছেড়ে না দেওয়ার জন্য আবেদন করছি। সমগ্র ইউরোপ জুড়েই আমাদের (Art of Living) স্বেচ্ছাসেবকরা আছেন। তারা আপনাকে খাবার , জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে।

আর্ট অফ লিভিং ( Art of Living) সংস্থা হাঙ্গেরিতে ১৫০ জনেরও বেশি লোকের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে । পোল্যান্ডে ৬৫০ টিরও বেশি শয্যার ব্যবস্থা করা হয়েছে। আর্ট অফ লিভিং-এর একটি শাখা ইউক্রেনে রয়েছে ,সেখানকার স্বেচ্ছাসেবকেরা ভারতীয়দের সাহায্য করে চলেছে।

 

ইউরোপে কেউ কোথাও সমস্যায় পড়লে নির্দ্বিধায় আর্ট লিভিং-এর শাখায় যোগাযোগ করতে পারেন।

হেল্পলাইন নম্বর :

+৩১৬৩১৯৭৫৩২৮

হাঙ্গেরি,পোল্যান্ড,রোমানিয়া,স্লোভাকিয়া,ইউক্রেন

বুলগেরিয়া,জার্মানি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...