Monday, April 13, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলের শেষ ম‍্যাচেও জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল । শনিবার বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। বিএফসির হয়ে একমাত্র গোল সুনীল ছেত্রীর। এই হারের ফলে ২০ ম‍্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল মারিও রিভেরার দল।

২) ঋদ্ধিমান সাহাকে যে সাংবাদিক হুমকি দিয়েছিল, সেই সাংবাদিকের নাম জানালেন ঋদ্ধিমান। তিন সদস্যের যে কমিটি গড়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই কমিটির কাছে সেই সাংবাদিকের সম্পর্কে জানালেন বাংলার উইকেটরক্ষক।

৩) রবীন্দ্র জাদেজার ঝড়ো ইনিংস। তাঁর ১৭৫ রানে অপরাজিত ইনিংসের কারণে ভারতের রান দাঁড়ায় ৫৭৪ রান। এরপরই ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের ম‍্যাচের ফলাফল ঠিক এরকম, ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ১০৮। ৪৬৬ রানে এগিয়ে রোহিত শর্মার দল।

৪) রঞ্জি ট্রফির তৃতীয় ম‍্যাচেও দাপট অব‍্যাহত বাংলার । চণ্ডীগড়ের বিরুদ্ধে অভিমন‍্যু ইশ্বরনদের জয়ের জন‍্য দরকার ৮ উইকেট। হাতে রয়েছে গোটা একটা দিন। তাই চণ্ডীগড়ের বিরুদ্ধে জয়ের হাতছানী রয়েছে বাংলার।

৫) অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য, জানালেন অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: Breakfast News

 

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...