Monday, March 30, 2026

Assembly: বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণের সরাসরি সম্প্রচার চান রাজ্যপাল, সিদ্ধান্ত সোমবার: মন্তব্য অধ্যক্ষর

Date:

Share post:

বিধানসভায় বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণের সরাসরি সম্প্রচার চেয়ে অধ্যক্ষকে তলব করলেন রাজ্যপাল রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার, দুপুর দুটোয় বিধানসভায় বাজেট (Budget) অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেবেন রাজ্যপাল। সেই ভাষণের সরাসরি সম্প্রচার চান তিনি। এই বিষয়ে আলোচনা করতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Benarjee) ডেকে পাঠান রাজ্যপাল। টুইট করে নিজেই সেকথা জানান তিনি। তবে, এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো সম্ভব নয় বলে বৈঠক শেষে জানান বিমান বন্দ্যোপাধ্যায়।

আগের বার তাঁর ভাষণের সরাসরি সম্প্রচার ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন রাজ্যপাল। এদিন, সেই বিষয় নিয়েই স্পিকারকে ডেকে পাঠান তিনি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভা অধিবেশন শুরুর বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সোমবার ধনকড়ের ভাষণ দিয়েই অধিবেশন শুরু হবে। তবে, তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার হবে কি তা এখনই বলা সম্ভব নয়। সোমবারই তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান স্পিকার।

সব বিষয়ে নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটেন রাজ্যপাল। বিধানসভার অভিবেশন ডাকা নিয়েও একপ্রস্থ জলঘোলা হয়। একটি টাইপোকে ইস্যু করে বিস্তর টানাপোড়েন করেন ধনকড়। এবার আবার ভাষণ নিয়ে তিনি কী ইস্যু তোলেন সেটাই দেখার।

আরও পড়ুন:Kolkata Book Fair 2022 :কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী সব স্টলের ট্রেড লাইসেন্স ফি মকুব !

 

Related articles

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...